# Tags

তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালী, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কৌশিক রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, তালা থানা এস আই জিহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় হাতধোয়া কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।
এরআগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেসরকারী উন্নয়ন সংস্থা “উত্তরণ”, মুক্তি ফাউন্ডেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।